রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় নিহত ১

ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে ট্রাকের ধাক্কায় আয়েশ আলী (৪২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে নেকমরদ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েস আলী (৪২)  উপজেলার ভাংবাড়ী মোড়লহাট গ্রামের শাম মোহাম্মদের ছেলে।

আরও পড়ুন : ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১১টায় উপজেলার  নেকমরদ বাংলাগড় সড়কে ঘনশ্যামপুর ডাঙ্গীপাড়া এলাকায়  নেকমরদ থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সাইকেল আরোহী আয়েশ আলীকে ধাক্কা দিলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রানীশংকৈল থানার ওসি (তদন্ত)  খায়রুল আনাম ডন বলেন, ট্রাকটি ( ঢাকা মেট্রো- ট -১৬৫২৮১) থানায় আটক করা হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন নিয়ে গেছে।  এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।

ইত্তেফাক/এমআরএম