কুড়িগ্রামের পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারায় শিশু শ্রেণীর শিক্ষার্থী মুজাহিদ। রবিবার বেলা ১২টার দিকে স্কুল ছুটির শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
মুজাহিদ একই গ্রামের আরিফুল হকের একমাত্র ছেলে এবং উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন : রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় নিহত ১
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ১২টায় শিশুশ্রেণী ছুটি দেয়া হয়। ছুটির পর মুজাহিদ তার বাড়ি কাছাকাছি গেলে ফুলবাড়ি থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মুজাহিদের মৃত্যুতে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বলেন, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি।মরদেহের সুরতহাল হয়েছে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি করা হবে।
অপরদিকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে পড়ে দেড় বছরের শিশু সম্রাটের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দেড়টায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, শিশুটি তার বাড়ির উঠানে খেলা করার সময় এক পর্যায়ে বাড়ি সংলগ্ন একটি সেচ পাম্পের ক্যানেলে জমে থাকা পানিতে পাঁ পিছলে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিশুটিকে দেখতে পেয়ে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার এস আই হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম