হত্যা মামলার আসামির ধারালো অস্ত্রের আঘাতে আহত ২

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার  জের ধরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে কুমারখালী উপজেলার গড়াই ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী পাড়া এলাকার মৃত খবির শেখের ছেলে ছানোয়ার শেখ ও মৃত চাঁদ আলীর ছেলে আমিরুল ইসলাম। 

জানা গেছে, রবিবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় গড়াই ইটভাটায় কাজ শেষে ভাটার ম্যানেজার কুমারখালী থানার বাশগ্রামের আব্দুল মালেকের ছেলে ছানোয়োর শেখ ইট বিক্রয়ের তিন লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে ভাটার শ্রমিক আমিরুল আনারকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে লাহিনি মোড়ে আমিরুল আনারকে রেখে তার নিজ বাড়ি দিকে রওনা হয়। এসময় কিছু দূর যাওয়ার পর ভাটার ম্যানেজার ছানোয়োর শেখ আত্মচিৎকার করতে থাকে। এসময় আমিরুল আনোয়ার ঘটনা স্থলের দিকে এগিয়ে গেলে একই এলাকার মৃত সাহেব আলীর ছেলে লাহিনী পাড়ার শাজাহান ওরফে গলা কাটা শাজাহান (৫২), আলাউদ্দিন (৪৫), রমজান (৫০), আতিয়ার, জামসের, আলম (৪২), সুমন, রাজু, রমজান, কোহিনুর, ফরিদ, রফিকুলসহ কয়েকজন আমিরুল ইসলামের উপর অস্ত্র নিয়ে হামলা করে। এসময় আহতদের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত আমিরুল ইসলাম জানান, সন্ত্রাসী শাজাহান বাহিনীর লোকজন আমাকে বিভিন্ন সময় হত্যা ও গুম করার হুমকি দিয়ে আসছিলো। এ ঘটনায় গত ২-১-২০২০ তারিখে আমি কুমারখালী থানায় একটি জিডি করি যার জিডি নং-৭১।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানানা, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/বিএএফ