লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যানের থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যাত্রীর নাম আনোয়ার হোসেন (২৭)। সে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ওমর আলীর পুত্র বলে জানা গেছে।
আরো পড়ুন: সিটি নির্বাচনের মাহাত্ম্য নষ্ট করতে ঢাবিতে ককটেল বিস্ফোরণ : ঢাবি প্রক্টর
প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার হোসেন অটোভ্যানযোগে বড়খাতা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক তার পেছন দিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সেই সঙ্গে তার শিশু সন্তান গুরুতর আহত হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
ইত্তেফাক/এএএম