গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩মার্চ দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে অস্থায়ীভাবে স্থাপিত আদালতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেন মামলার শুনানি আজকের মতো মুলতবি রেখে পরবর্তী দিন ধার্য করেন।
খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকায় তাকে আজ আদালতে হাজির করা হয়নি। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বহিষ্কৃতদের নাম প্রকাশ করা না হলে প্রক্টর অফিসে তালা ঝুলবে: ডাকসু
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়।
পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
ইত্তেফাক/কেকে