বিপুল জনগোষ্ঠীর অধিকারী বাংলাদেশ আজ রূপ নিয়েছে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় এক বাজারে। প্রতিনিয়ত বাড়ছে এর পরিধি। বাংলাদেশে জনমিতির সবচেয়ে অগ্রসরমনস্ক এবং এগিয়ে থাকা অংশ হচ্ছে বর্তমান সময়ের তরুণ প্রজন্ম— সংখ্যায় যারা মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি। গোটা বিশ্ব হাতের মুঠোবন্দী থাকার সুবাদে তাদের জীবনযাপনেও প্রতিফলন ঘটছে নিত্যনতুন বৈচিত্র্যের। বাড়ছে ব্র্যান্ড সচেতনতা। বাংলাদেশের শীর্ষ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপের অনন্য ফ্যাশন উদ্যোগ হিসেবে তিনশ’র বেশি বিশ্বমানের ডিজাইনের পোশাকপণ্য ও লাইফস্টাইল সামগ্রী নিয়ে বাজারে আসছে ‘সোলাস্তা’। বিশ্বসংষ্কৃতির আবহে দেশীয় ঐতিহ্যের গৌরবলালিত এই তরুণদের লাইফস্টাইল ও ফ্যাশন চাহিদাকে মাথায় রেখে সোলাস্তার এই আত্মপ্রকাশ।
সোলাস্তার শ্লোগান, ‘বি নিউ, বি ইউ’। সোলাস্তার আত্মপ্রকাশের বর্ণাঢ্য আয়োজন সম্প্রতি ঢাকার র্যাডিসন ব্লু হোটেলের উত্সব ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হয়। আয়োজনের প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি এবং বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। আকর্ষণীয় কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন হয় সোলাস্তার। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সোলাস্তার পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে তুলে দেয়া হয় খ্যাতিমান দুই শিল্পীর আঁকা পেইন্টিং। লেজার বিম অ্যান্ড অ্যানিমেশন শোর মধ্য দিয়ে শুরু হওয়া এ আত্মপ্রকাশ আয়োজনে বাংলাদেশের ফ্যাশন বিবর্তনের ওপর একটি আকর্ষণীয় কোরিওগ্রাফি পরিবেশন করে জনপ্রিয় থিয়েটার গ্রুপ প্রাচ্যনাট। এছাড়া ছিল খ্যাতিমান স্টাইলিস্ট আজরা মাহমুদের নজরকাড়া র্যাম্প শো। সবশেষে ব্যান্ড চিরকুটের আকর্ষণীয় সঙ্গীত পরিবেশনা এবং ডিনারের মধ্য দিয়ে শেষ হয় সোলাস্তার আনন্দ আয়োজন।