সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণকারী আলোচিত জোড়া লাগানো দুই কন্যাশিশুকে নিয়ে তাদের অভিভাবকরা ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেছেন। অপারেশনের মাধ্যমে লিভারটি কেটে শিশু দুটির মধ্যে প্রতিস্থাপন করে আলাদা করা সম্ভব।
চিকিৎসকরা বলেছেন, শিশু দুজনকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা সম্ভব। অস্ত্রোপচারের পর ‘নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট-এনআইসিইউ’ সাপোর্টের প্রয়োজন পড়তে পারে। কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তা নেই। তাই তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেছে পরিবার। দুই কন্যাশিশু কন্যার মামা নজরুল ইসলাম সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৫ জানুয়ারি ওসমানী হাসপাতালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের হাফেজ মামুনুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম দুই কন্যা শিশুর জন্ম দেন। ঐ দুই নবজাতকের রয়েছে একটি মাত্র লিভার। আর বাকি সব অঙ্গপ্রত্যক্ষ আলাদা ও কার্যকর রয়েছে। মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।
ইত্তেফাক/আরকেজি