৯৫ বছর বয়সী কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোই মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, একটা একটা গভীর দুঃখের কথা যে, আমি আফ্রিকার একজন মহৎ নেতার মৃত্যুর খবর জানাচ্ছি।
তিনি বলেন, মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) ভোরে কেনিয়ার নাইরোবি হাসপাতালে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃত্যু বরণ করেন। এতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন: সার্জিক্যাল মাস্কের ব্যবহার নিয়ে চিকিৎসকেরা দ্বন্দ্বে
ড্যানিয়েল আরাপ মোই ১৯৭৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত কঠোর হাতে দেশ শাসন করেছেন। খবর: আলজাজিরা
ইত্তেফাক/আরআই