নিজের মেধা ও কর্মগুণে নতুন প্রজন্মের প্রতিনিধিরা প্রতিনিয়তই সাফল্যের ছাপ রাখছেন নিজের কর্মক্ষেত্রে ও সামাজিক অবস্থানে। এমনই একজন সফল তরুণ অঞ্জন গোস্বামী ফিন। ২০ জানুয়ারী ঘোষণা করা হয়েছে ‘শা এসোসিয়েটস বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড-২০১৯’ । এই প্রথমবার সম্মানজনক বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড জিতে নিলেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অঞ্জন গোস্বামী ফিন। দুবাইয়ের হোটেল তাজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শা এসোসিয়েটসের সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী বিজয়ীর হাতে এই পুরস্কার ও সনদ তুলে দেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ আল-আমিন এবারের বিজয়ী কর্মকর্তা অঞ্জন গোস্বামীর হাতে মূল্যবান উপহার তুলে দেন। সনদ এবং উপহার ছাড়াও আগামী বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডে অঞ্জন গোস্বামী ফিন পাঁচ রাত, ছয় দিন আনন্দ ভ্রমণের সুযোগ লাভ করবেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমাপ্তির পর সিইও সকল কর্মকর্তাদের নিয়ে ফোর ষ্টার রিভার ক্রুজে ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।