কুষ্টিয়া সীমান্তে কৃষক গুলিবিদ্ধ

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

দৌলতপুর সীমান্তে মঙ্গলবার সকালে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গুলিবিদ্ধ হচ্ছেন সলেমান মোল্লা।

ঐ কৃষকের স্বজনরা জানান, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারচর গ্রামের কৃষক সলেমান মোল্লা, ছলিমের চর গ্রামের গাজিউর, রুবেল ও সাহাবুল ভারত সীমান্তের জিরো পয়েন্টে নিজেদের আবাদ করা সরিষা কাটতে যান। এ সময় ভারতের মুর্শিদাবাদের জলঙ্গি থানার মুরাদপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সলেমান মোল্লা গুলিবিদ্ধ হন। এ সময় অন্যরা পালিয়ে যায়। পায়ে গুলিবিদ্ধ হওয়ায় বিএসএফ এর তত্ত্বাবধানে চিকিত্সা করা হচ্ছে বলে স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী নিশ্চিত করেছেন। ৪৭ বিজিবির চিলমারী কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম হোসেন জানিয়েছেন, হতাহতের বিষয়টি তিনি নিশ্চিত নন। তবে গুলির শব্দ পেয়ে বিএসএফকে এর কারণ জানতে চেয়ে পত্র দিয়েছেন।