অকালেই চলে গেলেন কবি মাহমুদ টোকন

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কবি মাহমুদ টোকন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনককান্তি বড়ুয়া।

তিনি জানান, কবি মাহমুদ টোকন আজ (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন : ঢাবিতে ভর্তি জালিয়াতি: অবশেষে বহিষ্কৃত ৬৩ জনের তালিকা প্রকাশ

জানা যায়, গত ২৫ জানুয়ারি মাহমুদ টোকনকে গুরুতর অবস্থায় বিএসএমএমইউতে ভর্তি করানো হয়। কেমো থেরাপি দেওয়ার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে সরাসরি তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। কবি মাহমুদ টোকন সাংবাদিকতার পাশাপাশি তিনি লিখেছেন ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ। তাছাড়া তিনি গবেষণা ও কনসালটেনসিও করতেন।
 
কবি মাহমুদ টোকন ১৯৭১ সালে মাদারীপুর জেলার গোপালপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে আত্মপ্রকাশ (কাব্যগ্রন্থ), রক্তফুলের দিন, মাটির স্বর্গ, আমার আকাশ আমার নদী (ছোটদের বই), বিমূর্ত ইশতেহার (কাব্যগ্রন্থ/কলকাতা থেকে প্রকাশিত) উল্লেখযোগ্য।

ইত্তেফাক/এমএএম