শায়েস্তাগঞ্জে দুইটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার রেল স্টেশন এলাকার পানাহার হোটেল ও রেস্টুরেন্ট এবং দাউদনগর বাজার এলাকার গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে এ জরিমানা করা হয়।
জানা গেছে, হোটেলে পঁচা-বাসি খাবার পরিবেশন করার দায়ে পানাহার হোটেল ও রেস্টুরেন্টকে ২ হাজার টাকা এবং নোংরা পরিবেশে খাবার উৎপাদন করার দায়ে দাউদনগর বাজারের গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/আরকেজি