বিজয়নগরে একটি পরীক্ষা কেন্দ্রে চলমান ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ২০১৮ সালের প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে কেন্দ্র সচিবসহ দায়িত্বে থাকা ৭ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার। সোমবার অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় উপজেলা নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে নতুন কয়েকজন পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের কেন্দ্র সচিব আ. আহাদ, হল সুপার গোলাম জিলানী, হল সুপার আ. হান্নান, কক্ষ পরিদর্শক সজিব সরকার, কক্ষ পরিদর্শক জিয়াউর রহমান, কক্ষ পরিদর্শক সুহেল মিয়া ও কক্ষ পরিদর্শক মনির হোসেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের রোল নং শিক্ষাবোর্ডে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মেহের নিগার জানান, সোমবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ওই বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীদের ২০২০ সালের বদলে ২০১৮ সালের প্রশ্নপত্র পরীক্ষা দেয়া হয় এবং তারা ওই প্রশ্নপত্রেই পরীক্ষা দেন। ওই কেন্দ্রে ২০১৮ সালের অনিয়মিত পরীক্ষার্থীও ছিল। দায়িত্বদের ভুলের কারণেই এমন হয়েছে এবং ঘটনা জানার পরেই সন্ধ্যায় তাদের কেন্দ্র থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি