মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

মুজিববর্ষ উপলক্ষে জামালপুরের মেলান্দহের সাধুপুর দক্ষিণপাড়া নারগিস-জিয়াউল হক প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ১ ফেব্রুয়ারি দিনভর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষানুরাগী ও সমাজসেবক হুমায়ুন কবির সোনাহার অনুষ্ঠাটির আয়োজন করেন।

সাধুপুর জেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। হুমায়ুন কবির সোনাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডা. আ. মালেক, জামালপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ জামাল, আইয়ুব খান বিএসসি, জাদুশিল্পী ও দেলোয়ার হোসেন দেলু, মনোয়ার হোসেন মনু, রফিকুল ইসলাম, আমিনুর রহমান, আফরোজা বেগম প্রমুখ।