সংবাদ সংগ্রহে গিয়ে পপুলারে লাঞ্ছিত সংবাদকর্মীরা

রাজধানীর ধানমণ্ডি এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন লাগার ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে দেশের স্বনামধন্য গণমাধ্যমের কমপক্ষে ৪ জন সংবাদকর্মী লাঞ্ছিত হয়েছেন। বুধবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে।

আগুন লাগার ঘটনার সংবাদ সংগ্রহে গেলে বাঁধা দেয় পপুলার ডায়াগনস্টিক কর্তৃপক্ষ। এরপর তারা যমুনা টেলিভিশনের রিপোর্টার রিয়াজ রায়হান, একাত্তর টেলিভিশনের পারভেজের ওপর চড়াও হন। এছাড়া বাংলা ট্রিবিউনের ফটোগ্রাফার সাজ্জাদ হোসেন এবং ইত্তেফাকের ফটোগ্রাফার আব্দুল গনির কাছ থেকেও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

আরও পড়ুন: বিদ্যালয়ের নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, বালু-পানি

বাংলা ট্রিবিউনের ফটোগ্রাফার সাজ্জাদ হোসেন বলেন, আগুনের লাগার তথ্য সংগ্রহের জন্য গেলে পপুলার কর্তৃপক্ষ বাঁধা দেয়। এসময় আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এ বিষয়ে পপুলার ডায়গনস্টিক সেন্টার কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বুধবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন লাগে। রাত পৌনে ১০টার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ইত্তেফাক/বিএএফ