প্রাণঘাতি করোনাভাইরাসের কার্যকরী চিকিৎসা এখনো কেউ জানেনা। বুধবার গণমাধ্যমে এমনটি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়,করোনাভাইরাসে এই পর্যন্ত ২০টি দেশে ছড়িয়েছে। করোনাভাইরাসের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, এখানে কেউ নেই যে করোনাভাইরাসের কার্যকরী চিকিৎসার বিষয়ে জানে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ৪৯০জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার চীনের স্বাস্থ্য কমিশন জানায়, করোনাভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩শত ২৪ জন।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
ইত্তেফাক/এআর