নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় সুলতান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কামাল উপজেলার কুতুড়া গ্রামের জব্বারের ছেলে।
পত্নীতলা থানার ওসি পরিমল জানান, মোটরসাইকেলে মধুইল বাজার থেকে আগ্রাদ্বিগুন যাচ্ছিল সুলতান। তিনি আখিরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/এএম