নতুন বইয়ের ঘ্রাণ...

ছোটদের বঙ্গবন্ধু-জীবনী
তুমি আমাদের পিতা

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বইটি লিখেছেন আমীরুল ইসলাম। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি প্রকাশ করেছে অনন্যা।

দাম ২০০ টাকা

০০০

কাকের পায়ে খুকুর জুতা

মজার মজার ছড়া দিয়ে সাজানো এ বইটি লিখেছেন সারওয়ার-উল-ইসলাম। মামুন হোসাইনের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে পদক্ষেপ প্রকাশন।

দাম ১৬০ টাকা

০০০

আমাদের পাখিরা

বাংলাদেশের হরেক রকম পাখি নিয়ে বইটি লিখেছেন জাকিয়া খান। মামুন হোসাইনের প্রচ্ছদে পাখিদের রঙিন ছবি সম্বলিত বইটি প্রকাশ করেছে ছোটদের বই।

দাম ৪০০ টাকা

০০০

ছুটল হাতি ছুটল বাঘ

মামুন সারওয়ারের লেখা এ ছড়ার বইটি প্রকাশ করেছে কাকলী প্রকাশনী।

প্রচ্ছদ ও ছবি এঁকেছেন রজত।

দাম ১২০ টাকা

০০০

সোনার পায়রা

মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর গল্পের এ বইটি লিখেছেন সারমিন ইসলাম রত্না। প্রচ্ছদ করেছেন মাহমুদুল হাসান মামুন। বইটি প্রকাশ করেছে মুক্তধারা।

দাম ১৫০ টাকা