চলো বোন ভাই, বইমেলা যাই
সেইখানে বই আছে, ‘কিলচড় নাই’।
কত কত বই, খুশি থই থই—
গল্পের ঝুড়ি আর ছড়াপাতা দই।
রূপকথা আছে—হিরেফুল গাছে
পরিদের মেয়েগুলো ধিন ধিন নাচে।
জ্ঞান বিজ্ঞান, আছে ফিকশান,
ইকরি ও হালুমের কত কত ফান!
গোয়েন্দা বই—গুড়মাখা খই;
রহস্য-সন্ধানে ঘুরি পইপই।
আরো কিছু চাই? টেনশন নাই;
দলবেঁধে চলো আজই বইমেলা যাই।