বাংলাদেশ

এই ছবিটা বুবুর কেশ

মাঠের পরে দূরের দেশ

ঝাঁকড়াচুলো বটের তলে

দূর করা এই ক্লান্তি ক্লেশ।

 

এই ছবিটা মায়ের রূপ

সন্ধেবেলার গন্ধ ধূপ

একাত্তরের গল্প শুনে

দুই চোখে জল ঝরলো টুপ।

 

দুইটা ছবির একই নাম

সোনা এবং রুপোর দাম

কিনতে গিয়ে দামাল ছেলের

ঝরলো তাজা রক্ত, ঘাম।

 

বুকের তাজা রক্ত ঢেলে

করলো নিজের জীবন শেষ

সেই ছবিটা বাংলাদেশ।