নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে রায়পুরার শ্রীনিধিতে রুজিনা বেগম (৩৭) ও নরসিংদীর আরশিনগ রেলক্রসিংয়ে কলেজছাত্রী তনয়া ইসলাম (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টায় রায়পুরা উপজেলার শ্রীনিধি-মেথিকান্দা স্টেশনের মাঝখানে আখাওড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় গৃহবধূ রুজিনা বেগম নিহত হয়। সে শ্রীরামপুর এলাকার হেলাল উদ্দিন ভূইয়ার স্ত্রী।
এছাড়াও বিকেল ৫টায় নরসিংদীর অরশিনগর রেলক্রসিং পাড়াপাড়ের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নরসিংদী সরকারি কলেজের বিএসসি (অনার্স) এর দ্বিতীয় বর্ষের ছাত্রী তনয়া ইসলাম নিহত হয়। সে মনোহরদী উপজেলার অর্জুনচর গ্রামের মোরশেদুজ্জামান শেখ এর মেয়ে।
আরও পড়ুন: শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পাচ্ছেন রাজশাহী বিভাগের পাঁচ নারী
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফিরুজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/আরআই