ইয়েমেন যুক্তরাষ্ট্রের হামলায় শীর্ষ আল কায়দা নেতা নিহত

ইয়েমেন যুক্তরাষ্ট্রের হামলায়  আল কায়দার আরব উপদ্বীপের প্রধান আল রায়মি নিহত হয়েছেন।এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । খবর বিবিসির। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা অনেক দেশে হামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন আল কায়দা নেতা আল রায়মি। এর আগে মার্কিন ড্রোন হামলায় আরব উপদ্বীপের প্রধান নিহত হওয়ার পর আল রায়মি ওই দায়িত্ব পান।

 জানা গেছে, ২০০৯ সালে আল কায়দার আরব উপদ্বীপ শাখার কার্যক্রম শুরু হয়। সৌদি আরব এবং ইয়েমেন থেকে মার্কিন সমর্থিত সরকার এবং পশ্চিমা প্রভাব মুক্ত করাই ছিলে এই শাখার লক্ষ্য। বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়, আল কায়দার এই শাখাটির ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতায় ভূমিকা রয়েছে।

 জানুয়ারি শেষের দিকে আল রায়মির মৃত্যুর খবর পাওয়া যায়। তবে গত ২ ফেব্রুয়ারিও আল রায়মির একটি অডিও বার্তা প্রকাশিত হয়।  ধারণা করা হচ্ছে, অডিও বার্তাটি আগেই রেকর্ড করা ছিল। আল রায়মি কখন নিহত হয়েছেন তা হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়নি । 

ইত্তেফাক/এআর