যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের আলাস্কার যুপিক গ্রামে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে  । কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজ এই তথ্য নিশ্চিত করেছে । 

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর বিধ্বস্ত হয়। আর বিমানটিতে পাইলট সহ মোট ৫ জন আরোহী ছিলেন। তবে নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি। 

এই বিষয়ে  যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার  জানান, বিমানটির দুর্ঘটনা  বিষয়ে তদন্ত করা হবে । এছাড়া নিহতদের পরিবারদের দুর্ঘটনার খবর জানানোর চেষ্টা চলছে।

ইত্তেফাক/এআর