‘ভালুক’ সেজে বানর তাড়ালেন বিমানবন্দর কর্মীরা!

মানুষরা পৃথিবীর সব প্রাণীর ওপরে আধিপত্য কায়েম করা সত্ত্বেও মাঝেমধ্যে তাদের পাত্তা দিতে চায় না কিছু প্রাণী। এই বানরদের তাড়াতে তাই হিমশিম খেতে হলো মানুষকে। তাই ‘ভালুক' সেজে বিমানবন্দরে বানর তাড়ালেন এক কর্মী। সেই বানর তাড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বন্দরকর্মী ভালুক সেজে দৌড়েচ্ছেন। আর সেই ভালুকরূপী মানুষের তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাতে দেখা গিয়েছে বানরদের।

সংবাদ সংস্থা এএনআই-কে বিমানবন্দর কর্তা মনোজ গঙ্গল বলেন, ‘বানররা ভালুককে ভয় পায়। তাই আমরা একটা কস্টিউম বানিয়ে নিই।’

আরও পড়ুন: ঝাড়ফুঁকের নামে তরুণীকে দেড় বছর আটকে রেখে ধর্ষণ

তিনি আরও বলেন, ‘আমাদের কর্মী যখন সেটা পরে বানরদের ভয় দেখাতে চেষ্টা করছিল ওরা তখন দৌড়ে পালিয়ে গেল। সুতরাং এটা একটা দারুণ ও সফল পরীক্ষা। আমরা গত এক সপ্তাহ ধরে এটা করে আসছি।’

মানুষ যতো প্রাকৃতিক পরিবেশের ভিতরে ঢুকে পড়ে শহর ও নগর তৈরি করছে ততো বানর জাতীয় প্রাণীদের মোকাবিলা করতে হয়েছে তাদের। ২০১৪ সালে দিল্লিতে বানরের উৎপাত থামাতে বানরের পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল কয়েকজনকে। প্রায় চল্লিশ জন বানর সাজা মানুষকে ব্যবহার করা হয়েছিল বানর তাড়াতে।

ইত্তেফাক/বিএএফ