প্রা ণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে জ্বালানি তেলের চাহিদা ব্যাপকভাবে কমতে শুরু করেছে। এর সঙ্গে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দামও। বর্তমান ১৩ মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। লন্ডনের ব্রেন্টক্রুড অয়েলের দাম চার দশমিক ১৯ শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৫৪ ডলার ২৬ সেন্টে। আর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড অয়েলের বাজার জানুয়ারি মাসেই পড়েছে প্রায় ২০ শতাংশ। এদিকে চাহিদা কমায় জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং অন্য প্রধান উত্তোলনকারী দেশগুলো তেল উত্তোলন কমাতে যাচ্ছে।