করোনা ভাইরাসে চীনের অর্থনীতিতে বড়ো হুমকি

ক রোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে গিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্ অর্থনীতির দেশ চীন অর্থনৈতিক হুমকির মধ্যে পড়তে যাচ্ছে। বহুদিন ধরে দেশটির কারখানা বন্ধ রয়েছে। বাজারও ক্রেতাহীন। এরমধ্যেও ভাইরাস দমন করতে না পেরে বন্ধের দিন গুণতে হচ্ছে আরো বেশি। আর যখন এ ভাইরাস ছড়াচ্ছে তখন দেশটির অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। গত বছর চন্দ্র নববর্ষ উপলক্ষ্যে চীনে খুচরা ও খাদ্য পরিবেশন সংস্থার মোট বিক্রি হয়েছিল ১৫ হাজার কোটি ডলার। অভ্যন্তরীণ ভ্রমণ থেকে আয় হয়েছিল ৭ হাজার ৩০০ কোটি ডলার। এবার তা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। দেশটির শিল্প উত্পাদন খাত ঝিমিয়ে পড়েছে। অথচ এ খাতের ওপরই চীনের অর্থনীতির এক-তৃতীয়াংশ নির্ভরশীল। এ পরিস্থিতিতে গাড়ি নির্মাণ খাতও বেশ বড়ো ক্ষতির মুখে পড়তে যাচ্ছে।