ত রলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির রপ্তানিতে কাতারকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। গত বছর পর্যন্ত কাতার এলএনজি উত্পাদক ও রপ্তানিকারক দেশের বৈশ্বিক তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল। আর অস্ট্রেলিয়া কাতারকে হটিয়ে শীর্ষস্থান দখলের চেষ্টা করে আসছে বহুদিন ধরে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে ইতিহাসে প্রথমবারের মতো এলএনজি রপ্তানিকারকদের তালিকায় কাতারকে টপকে যায় অস্ট্রেলিয়া। চলতি বছরসহ আগামী চার বছর জ্বালানি পণ্যটি উত্পাদনেও কাতারের তুলনায় এগিয়ে যাবে অস্ট্রেলিয়া। এরপর এলএনজি উত্পাদনে ফের শীর্ষ অবস্থানে আসতে পারে কাতার।
—নাঈমা সুলতানা