চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে । খবর এএফপি’র।
মার্কিন দূতাবাসের মুখপাত্র এএফপি’কে বলেন, আমরা নিশ্চিত করছি যে, করোনা ভাইরাসে আক্রান্ত ৬০ বছর বয়সী এক মার্কিন নাগরিক ৬ ফেব্রুয়ারি চীনের উহান নগরীর একটি হাসপাতালে মারা গেছে।
দূতাবাসের ওই মুখপাত্র আরো বলেন, এ মৃত্যুতে আমরা ওই পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানাচ্ছি।তবে পরিবারটির গোপনীয়তা রক্ষার স্বার্থে এ ব্যাপারে আর কিছু জানানো হবে না।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭২২ জন বলে জানিয়েছে চীন সরকার। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
ইত্তেফাক/এআর