থাইল্যান্ডে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করেছে এক সেনা সদস্য। শনিবার ব্যাংককের উত্তর-পূর্বে নাখোন রতচসীমা শহরে এ ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাকরাপান্থ থোমা নামের জুনিয়র সেই সেনা কর্মকর্তা একটি সামরিক শিবির থেকে বন্দুক ও গুলি চুরি করার আগে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালান। এরপর তিনি শহরটির একটি মন্দিরে ও বিপণীবিতানে গুলিবর্ষণ করেন। সন্দেহভাজন এখনও পালিয়ে আছেন।
পুলিশ জানিয়েছে, একটি অ্যাসল্ট রাইফেল দিয়ে পথচারীদের উপর হামলা করার আগে সেই সৈনিক ব্যারাক থেকে গাড়ি চুরি করেছিল, যা কোরাট নামেও পরিচিত।
স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন একটি বিপণীবিতানের সামনে গাড়ি থেকে নেমে গুলি করতে থাকেন। আর পথচারীরা পালানোর চেষ্টা করতে থাকেন।
ইত্তেফাক/জেডএইচ