কাপলের প্রকারভেদ

/ তাওহিদুল ইসলাম প্রান্ত

 

ভালোবাসা দিবস উপলক্ষে জেনে নিন, কে কোন ধরনের কাপল—

সাইবার কাপল :ফেসবুক, ইনস্টাগ্রাম, আর অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদের প্রেম হয়েছে উনারা হচ্ছেন সাইবার কাপল।

রং নম্বর কাপল :‘যদি লাইগ্যা যাই’ নীতিতে বিশ্বাস করে যারা রং নম্বরে ডায়াল করে প্রেম করছেন, উনারা রং নম্বর কাপলের আওতাভুক্ত।

কানেক্টেড অন ছাদ কাপল :সে ছাদে কাপড় শুকাতে দেয় রোজ, সেখান থেকে প্রেম করে দুজন হয়েছে নিখোঁজ। তারা হলো কানেক্টেড অন ছাদ কাপল।

ধাক্কা কাপল :খেয়েছেন ধাক্কা, প্রেম হয়েছে পাক্কা!  তো তারাই ধাক্কা কাপল।

ডিসকাউন্ট কাপল :তার শো-রুম থেকে কিছু কিনতে গিয়ে ডিসকাউন্ট পেয়ে যদি প্রেম হয়ে থাকে তো তারা ডিসকাউন্ট কাপল।

ক্লিকিং কাপল :ফটো ক্লিক করতে করতে, যারা কারো প্রেমে পটে যান তারা ক্লিকিং কাপল।

হাটহাজারী, চট্টগ্রাম।