/ জহিরুল কাইউম ফিরোজ
বইমেলা নিয়ে ম্যালা জনের ম্যালা কথা। কিন্তু যেখানে গিয়ে এত কথা সেই মেলাও যদি কথা বলতে পারত, কী বলত তাহলে? মেলার অব্যক্ত শব্দ সমাহার একত্রিত করে শোনার চেষ্টাটাই করা যাক...
w এই ছোঁকরা, বই কিনতে আসছোস না মাইয়্যা দেখতে? খালি এদিক ওদিক ঘোরে!
w তোমরা মেলা চত্বরে প্রেম করো ভালো কথা। কিন্তু ছেলেরা, তোমাদের একটা উপদেশ দেই। বেশি মোটা আর শক্ত বই কিনিও না। বিয়ের পরে মাথা ফাটলে আমি বা আমার লোকজন দায়ী থাকবে না।
w ওই ব্যাটা খাড়া। চুরির ধান্ধা? তোরে যদি টিএসসির ঝাল চা না খাওয়াইছি তবে আমার নামও বইমেলা না...
w কত্তো বড় ব্যাগ পিচ্চি পোলার কাঁধে! ওমা ব্যাগে দেহি ডিএসএলআর! আমি আরো ভাবছি বই কিনবে। আমিও কি বোকা!
w সাংবাদিক ভাইয়েরা, আপনারা যখন তখন হুট করে ছবি তোলা বা লাইভ দেখানো শুরু করবেন না। বলি, একটু সাজগোজের সময়ও কি পাব না!
w আগে মানুষ কইতো, বই কিনে কেউ দেউলিয়া হয় না। এখন কইতে হইব, বই কিনে কেউ সেলফিহীনা হয় না! লেখকের সাথে ছবি তোলার প্রতিযোগিতা চলতাছে নাকি!
w ওই সিকিউরিটি, ও পাগল নয়। ওরে মারিস না। খুব ভালা কবি ছিল। ছ্যাঁকা খাইয়া এমন দশা...