/ সোহেল রানা
দাম বেড়েছে আমার সেদিন
যেই বলেছি ঘরে
উত্তরে বউ জানো আমায়
বলল কী তারপরে?
বলল যেটা বলতে সেটা
নাইকো নিষেধ কোনো
শুনতে যদি চাও তাহলে
কানটা পেতে শোনো।
আমার কথায় বউ তখনই
মুচকি হেসে বলে
দাম বেড়েছে তাকে নাকি
বিয়ে করার ফলে।
তার মতো সব সুন্দরীদের
যেইবা হবে স্বামী
এই সমাজে সেই নাকি আজ
মস্ত বড় দামি।
কপাল গুণে আজ পেয়েছি
সুন্দরী বউ বটে—
করলে মেকআপ সুন্দরী সে
মানছি অকপটে।