ক্লিকম্যান

/ দিলরুবা পুষ্প

 

ক্লিকম্যান ক্লিক করে

তোলে শুধু ফটো

যাই দেখে তাই ক্লিক

বাস কিবা অটো।

 

আড্ডার ফাঁকে ফাঁকে

কফি আর চায়ে

কভু মুখ ডানে ঘুরে

কখনো বা বাঁয়ে।

 

ওঠা আর বসা নেই

সবখানে ক্লিক

‘পান খেয়ে ঠোঁট লাল

কী দারুণ পিক!’

 

বন্যার কাদাজল

আকাশের মেঘ

কতকিছু ক্লিক হয়

মানে না আবেগ।

 

ফুল-ফল পশুপাখি

জিন্দা বা মরা

সবকিছু ক্লিক করে

মেমরিটা ভরা!

নান্দাইল, ময়মনিংহ