/ মো. ইউনুছ আলী
আমার ছড়া হয় না ছাপা
হয় না কেন তা বলি,
খেয়াল করে একটু শুনুন
এখন আমি যা বলি।
সম্পাদকের শালির সঙ্গে
আমার ‘ইয়ে’ চলছিল,
সম্পাদকও একটু বেড়ে
বিয়ের কথা বলছিল।
আমি হলাম নাদুস-নুদুস
মেয়ে বেজায় পাতলা রে,
ও যদি হয় চুনোপুঁটি
আমি বিশাল কাতলা রে!
চলুক ‘ইয়ে’, তারপরেও
বিয়ের অফার মানি নাই,
সম্পাদকের অনুরোধেও
তার শালিকে আনি নাই।
তাই তো উনি ভীষণ ক্ষ্যাপা
লেখা দিলে ছাপেন না,
দরদ ভরা মনটা নিয়ে
আমার কষ্ট মাপেন না!!
জকিগঞ্জ, সিলেট