আর ইনজেকশন দিয়েন না, বুক ধড়ফড় করে

কসবায় আবদুল নূর নামে এক পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় আসাদুল্লাহ (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মৃত্যুর আগে আসাদুল্লাহ বারবার বলেছে, ‘আঙ্কেল আমার হাত ব্যথা করে। আমাকে আর ইনজেকশান দিয়েন না। আমার বুক ধড়পড় করছে।’

আসাদুল্লাহর বাবা আল আমিন মিয়া বলেন, আমার ছেলের এ আকুতি শুনেননি পল্লি চিকিৎসক। তিনি ফের আরো একটি ইনজেকশন পুশ করেন। সঙ্গে সঙ্গে আমার ছেলের খিচুনি ওঠে মারা যায়। এ কথা বলেই হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। আসাদুল্লাহর মৃত্যুর ঘটনায় পল্লি চিকিৎসক ও তার সহকারীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে কসবা থানায় মামলা করেছেন আসাদুল্লাহর পরিবারের সদস্যরা।

আসাদুল্লাহ উপজেলার কর্মঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। পুলিশ আসাদুল্লাহর লাশ উদ্ধার করে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোসাই বাজারে নূর পল্লি চিকিত্সক হিসেবে ওষুধের ব্যবসা করেন। গত বুধবার আসাদুল্লাহ খেলতে গিয়ে হাতে ব্যথা পায়।

ইত্তেফাক/জেডএইচ