‘কর্মক্ষেত্রে নারীর দক্ষতা বৃদ্ধিতে শিক্ষার মান বাড়াতে হবে’

কর্মক্ষেত্রে নারীদের দক্ষতা বৃদ্ধি করতে শিক্ষার মান বাড়াতে হবে ও কর্মমুখী শিক্ষাব্যবস্থার প্রচলন করতে হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম।

বুধবার এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি। কোডারস ট্রাস্ট বাংলাদেশের বনানী শাখা এ আলোচনার আয়োজন করে। আলোচনার বিষয় ছিল ‘নারীর দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়ন।’

কোডারস ট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ডের সদস্য আজিজ আহমেদ বলেন, নারীদের দক্ষতা বাড়লে তারা আত্মকর্মসংস্থান তৈরি করতে পারবে। পাশাপাশি চাকরি করার মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখতে পারবে।’ 

কোডারস ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর ওসমান গনি বলেন, ‘দক্ষতা থাকলে সবই সম্ভব। তাই কোডারস ট্রাস্ট দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। তথ্যপ্রযুক্তি খাতে ফ্রি ল্যান্সিংয়ে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ