পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়েছে বাংলাদেশ। নাসিম শাহর বলে বোল্ড হওয়ার আগে ১৬ রান করেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। তামিম ইকবাল ৩২ ও নাজমুল হাসান শান্ত ৩ রানে ব্যাট করছেন।
এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৩ রান করেছিল। জবাবে ৪৪৫ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে প্রথম ইনিংসে ২১২ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
রবিবার বাবর আজম ১৪৩ ও আসাদ শফিক ৬০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। বাবর ১৪৩ ও আসাদ ৬৫ রানে আউট হন। বাবরকে শিকার করেন বাংলাদেশের পেসার আবু জায়েদ এবং আসাদকে বিদায় দেন আরেক পেসার এবাদত হোসেন। এরপর জোড়া উইকেট তুলে নেন বাংলাদেশের তৃতীয় পেসার রুবেল হোসেন। উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ১০ ও ইয়াসির শাহ ৫ রান করে রুবেলের শিকার হন।
আরো পড়ুন : মিজান-বাছিরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
হারিস সোহেল ৭৫ ও শাহিন শাহ আফ্রিদি ৩ রান করেন। বাংলাদেশের জায়েদ ৩টি, রুবেল ৩টি করে, এবাদত-তাইজুল ১টি করে উইকেট নেন।
ইত্তেফাক/ইউবি