ফাইনালের লাটাই বাংলাদেশের হাতে

শরিফুল ইসলামের জোড়া আঘাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালের লাটাই বাংলাদেশের হাতে। শুরু থেকেই দলকে টেনে নিয়ে যাওয়া ভারতের অধিনায়ক জয়োসওয়ালকে ফিরিয়ে আকাশে ভাসছিল বাংলাদেশের যুবারা। এরপরের বলেই সিদ্ধেশ ভিরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান কম রান খরচে বোলার শরিফুল ইসলাম।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে ভারতের যুবারা। ধুকতে ধুকতেই ৬.৪ ওভারে দলীয় মাত্র ৯ রানের মাথায় ব্যক্তিগত ২ রান করা সাক্সেনাকে সাজঘরে ফেরান অভিষেক। এরপর তিলক বার্মাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন অধিনায়ক জয়সোওয়াল।

নাজমুস সাকিবের শিকার হয়ে তিলক আউট হলে প্রিয়ম গার্ককে ফেরান রকিবুল হাসান। শরিফুল ইসলামের জোড়া আঘাতের পর দ্রুব জোরেল রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরলে খেলার নিয়ন্ত্রন চলে আসে বাংলাদেশের হাতে। এর পরপরই শরিফুলের বলে রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন রবি বিসনো। ৯ম ওভারে অভিষেকের বোলে বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় এককোলেকার। ওভারের শেষ বলে কার্তিক তিয়াগিকে ০ রানে ফিরিয়ে দিয়ে তিন উইকেট শিকারি হলেন অভিষেক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারতের দলীয় রান ১৭৩।  

ইত্তেফাক/এসআই