এলিফ্যান্ট রোডে বহুতল ভবনে আগুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার বিকালে ১৮ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহত এবং ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার সংবাদমাধ্যমকে জানান, বাটা সিগনালের পাশে একটি ভবনে আগুন লেগেছে।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সদস্যরা। 

ইত্তেফাক/জেডএইচ