ভালোবাসা দিবসে তারুণ্যের পোশাক

ফ্যাশন সময়ের বাহন। ফ্যাশনের মাধ্যমে সময়কে ধরে রাখা হয়। তাই তো বিভিন্ন উত্সব বা অনুষ্ঠানে ফ্যাশনপ্রেমীরা চান ভিন্ন পোশাকে নিজেকে সাজাতে। সববয়সী মানুষের মধ্যে বিশেষ করে তরুণরাই এ বিষয়ে এগিয়েই থাকেন। তারা নিজের পছন্দের নান্দনিক পোশাকটি খুঁজতে ঢুঁ মারেন বিভিন্ন ফ্যাশন হাউজের ডেকোরেটিভ আউটলেটগুলোতে। বিভিন্ন ব্র্যান্ডের নানা পোশাক দেখেশুনে তবেই পছন্দ করেন উত্সবের পোশাকটি।   

ভালোবাসা দিবস উপলক্ষে ফ্যাশন হাউজ ইয়াংকে এনেছে তরুণ-তরুণীদের জন্য বিশেষ পোশাক। ফ্যাশন ভাবনায় ভিন্ন মাত্রার প্রডাক্ট লাইন নিয়ে এই আয়োজনে থাকছে বৈচিত্র্যের ছোঁয়া। ট্রেন্ডি কাট ও প্যাটার্নে মেয়েদের টপস, কটি-কুর্তি, কুর্তি, সালোয়ার-কামিজ, শার্ট এবং ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট ইত্যাদি। ফিউশনধর্মী কাট ও প্যাটার্নে মিডিয়া হিসেবে ব্যবহূত হয়েছে স্ট্রিকন প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি। এছাড়া রং হিসেবে নেওয়া হয়েছে লাল, নীল, বেগুনী আর ভালোবাসার রঙ গোলাপী। আর এ সকল কালেকশন পাওয়া যাবে—ইয়াংকের সবগুলো আউটলেটে।

                                

 

                 মডেল      অশিন ও নিহাফ

               পোশাক     ইয়াংকে

               ছবি      বিশ্বজিত্ সরকার