উপকরণ :ডিম ১টি, চিনি ১/৩ কাপ, তেল ১/৪ কাপ, ময়দা ১/২ কাপ, বেকিং পাউডার ১/২ চা চামচ, দুধ ২ টেবিল চামচ, ভ্যানিলা এ্যাসেন্স ১/২ চা চামচ, স্ট্রবেরি জেলি ডেসার্ট ১ প্যাক (৮৫ গ্রাম), গরম পানি ২ কাপ, উইপিং ক্রিম ১/২ কাপ, চিনি ২ টেবিল চামচ, কয়েকটি ফ্রেশ স্ট্রবেরি।
প্রণালি : বাটিতে সাধারণ তাপমাত্রার ডিম নিয়ে বিট করে অল্প অল্প করে চিনি দিয়ে দিন। এরপর তেল দিয়ে কিছুক্ষণ বিট করে নিন। এবার শুকনো উপকরণগুলো চালনিতে চেলে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিন। সবশেষে ভ্যানিলা এসেন্স ও দুধ মিশিয়ে নিন। ৭ ইঞ্চির মোল্ডে ব্যাটার ঢেলে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি ২০-২৫ মিনিট বেক করুন। হুইপিং ক্রিম এবং চিনি একত্রে বিট করে ক্রিম বানিয়ে নিন। ১ কাপ ফুটন্ত গরম পানিতে স্ট্রবেরি জেলো ডেসার্টের অর্ধেকটা পাউডার ঢেলে ভালোভাবে মিশিয়ে ফ্রিজে ১০ মিনিট রেখে দিন, জেলো হাল্কা সেট হয়ে গেলে চামচের সাহায্যে জেলোকে খানিকটা ভেঙে বানিয়ে রাখা ক্রিমের সাথে মিশিয়ে ভালোভাবে বিট করে নিন। এবার এই মুজের মিশ্রণটি কেকের উপর দিয়ে দিন। কিছু স্ট্রবেরি স্লাইস মুজের উপরে দিয়ে দিন। একইভাবে ১ কাপ গরম পানিতে বাকি জেলোটা বানিয়ে মিশ্রণটাকে সামান্য ঠান্ডা করে নিন। জেলো মিশ্রণ মুজের উপর ঢেলে দিন। ফ্রিজে রেখে সেট হয়ে গেলে পরিবেশন করুন।