রাশি বুঝে ভালোবাসা দিবসের উপহার

মনের মানুষটিকে এবারের ভালোবাসা দিবসে আপনার দেওয়া উপহারটি যদি হয় একটু ব্যতিক্রম, তাহলে কেমন হয়? হতে পারে, ভালোবাসার মানুষটিকে এবারের ভালোবাসা দিবসে উপহার দিলেন তার রাশি বুঝে, নিশ্চয়ই আইডিয়াটি মন্দ নয়। মেষ রাশির জাতক-জাতিকারা সব থেকে ভালোবাসে বেড়াতে। তাই নতুন নতুন স্থানে তাদের ঘুরতেই পছন্দ। আর এই রাশির উপহার হতে পারে ঘড়ি, আইপড বা গান শোনার যে কোনো জিনিস। বৃষ রাশির মানুষের সবচেয়ে পছন্দ কেনাকাটা করা। তারা একটু দামি জিনিস উপহার পেলে খুশি হয়। তা হতে পারে গয়না অথবা জামা কাপড়। মিথুন রাশির পছন্দ গল্প করা। বেড়াতে নিয়ে গেলেও খুশি হবে। ফোন হতে পারে মনের মতো উপহার। কর্কট রাশির মানুষ সংসারের প্রয়োজনীয় জিনিস উপহার পেলে খুব খুশি হয়। সিংহ রাশির মানুষ নতুন নতুন জামা কাপড় পেতে পছন্দ করে। কন্যা রাশির মানুষ ছবির ফ্রেম, বাঁধানো ছবি বা পারফিউম পেলে খুব খুশি হয়। তুলা রাশি ঘর সাজানোর জিনিস উপহার পেলে খুশি হয়। বৃশ্চিক রাশির মানুষ উপহার হিসেবে পেতে চায় পোশাক। ধনু রাশির জাতিকারা খুশি হয় সাজগোজের জিনিসে। মকর রাশির ফুলের তোড়া পছন্দ। তবে সবচেয়ে পছন্দ বই। কুম্ভ রাশির জন্য উপহার হতে পারে ছোটখাটো গয়না বা শাড়ি। উপহার হিসেবে খাদ্যদ্রব্যও পছন্দ করে। আর মীন রাশির জাতক-জাতিকারা ঘর সংসারের জিনিস উপহার পেলে আনন্দ পান।