পার্লামেন্ট অফিস ভবনে হঠাৎ করে শিয়ালের আগমনে অবাক উপস্থিত সংসদ সদস্যসহ অফিস স্টাফরা। পোর্ট কালিস হাউজে এই শিয়ালের আগমনে পড়ে যায় চাঞ্চল্য। কাউকে আক্রমণ না করলেও শিয়ালটি ঘুরে বেড়িয়েছে এই ভবনের চার তলা পর্যন্ত।
চতুর এই শিয়াল কিভাবে নিরাপত্তা ভেদ করে পার্লামেন্টের অফিস ভবনে প্রবেশ করেছে তাই নিয়ে চলছে তর্ক। জানা যায়, চতুর প্রাণীটি মূল ভবনে সংসদ সদস্যদের প্রবেশের জন্য ব্যবহৃত এসকিলেটর দিয়ে উপরে উঠে আসে। আর উদ্ধার হবার আগ পর্যন্ত পার্লামেন্ট অফিস ভবনের ক্যাফেটেরিয়া থেকে শুরু করে আরো বেশ কিছু স্থান ঘুরে দেখার সুযোগ পায় শেয়ালটি।
শেয়ালের প্রবেশ নিয়ে মজা করে ব্রিটিশ এক সংসদ সদস্য তার টুইটারে জানায়, ২০১৭ সালের পর থেকে অনেক অদ্ভুত ঘটনা দেখেছি এই পার্লামেন্টে। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে গেছে এই শিয়াল প্রবেশের ঘটনা।
অবশ্য ভবন ত্যাগের আগে সেখানে নিজের কিছু নিদর্শন রেখে যেতে ভুল করেনি এই চতুর প্রাণীটি। স্কাই নিউজ।
So apparently there was a fox running around in Portcullis House atrium about half an hour ago, and now I’ve just found this outside my office (2 floors up!) #Foxontherun pic.twitter.com/4ZgY112cUo
— Kerry McCarthy (@KerryMP) February 6, 2020
ইত্তেফাক/আরএ