গ্লোবাল গভর্নেন্স নিয়ে ১০ দিনের পাঠ

জাহিদ হাসান দিপু

ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্নেন্স (এএফজিজি) ২০২০-এর প্রোগ্রামে অংশ নিয়েছেন জাতিসংঘ যুব ও ছাত্র সমিতির (বাংলাদেশ) ট্রাস্টি বোর্ডের সদস্য, সাবেক সভাপতি মোহাম্মদ মামুন মিয়া। ২১@২০:নেভিগেটিং দি আলফা সেঞ্চুরি এই থিমে গত ৯ জানুয়ারী থেকে ১৮ তারিখ পর্যন্ত হোটেল তাজ প্যালেসে এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্নেন্স (এএফজিজি) ২০২০-এর এই বর্ণিল আয়োজন করে ওআরএফ। আয়োজনের ১০তম বছর হিসেবে এ বছরে মোট ২৮টি দেশ থেকে বিভিন্ন পেশার ( বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি, ডিপ্লোমেটস, গবেষক, জার্নালিস্ট, আইনজীবী, আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তা, নিরাপত্তা বিশেষজ্ঞ, সোস্যাল এক্টিভিস্ট ) ৪৮ জন অংশগ্রহণ করেন। এ বছর বাংলাদেশের তরুণদের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন মোহাম্মদ মামুন মিয়া এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক এবং সিনিয়র প্রভাষক পারিসা সাকুর।  এএফজিজি ২০২০ চলতি বছরে ১০ দিনের প্রোগ্রামটি সাজানো হয় বিভিন্ন এক্সপার্ট সেশন, বই নিয়ে আলোচনা, স্পিড টক, বিতর্ক, স্থানীয় সংগঠনের সাথে কার্যক্রম, দিল্লির ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন, দিল্লির স্থানীয় খাবার এবং সংস্কৃতি, রাইসিনা ডায়লগ ও সনদ প্রদান অনুষ্ঠান। এএফজিজি ২০২০-এর প্রথম ৫দিন— ১ম দিনে স্বাগত বক্তব্য এবং দি ড্রাইভারস ইন দি ড্রাইভলেস কার: হাউ আওয়ার টেকনোলজি চয়েস উইল ক্রিয়েট দি ফিউচার বই নিয়ে আলোচনা। ২য় দিনে স্বাগত এবং ফোরামের সূচনা করে ওআরএফ-এর সভাপতি সুনিল জসি, ডিন এড্রেস করেন সংসদ সদস্য সসি থারুর এবং সেশন চেয়ার করেন ওআরএফ-এর প্রেসিডেন্ট সামির সারান। ৫ম দিন পর্যন্ত এভাবেই মুখরিত থাকে বিভিন্ন দেশের বিশিষ্ট বক্তাদের আলোচনায়। ৬ষ্ঠ দিনে সকালের সেশনে অনুশীলন করানো হয় ব্যালেন্স অব টেরর এবং বিকেলে উদ্বোধন করা হয় রাইসিনা ডায়লির। উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হপার, আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই, ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ভুটানের সাবেক প্রধানমন্ত্রী। রাইসিনা ডায়লগ ১৪ জানুয়ারি শুরু হয়ে ১৬ তারিখ সমাপ্ত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার পাঁচশত অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন। এর মধ্যে স্পিকার হিসেবে কথা বলেন বিভিন্ন দেশের মন্ত্রী, নিরাপত্তা বিশেষজ্ঞ, গবেষক, মিলিটারি পারসন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এর পাশাপাশি এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্নেন্স (এএফজিজি) ২০২০-এর ইয়াং ফেলো অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন সাবেক ইয়াং ফেলো সাংসদ নাহিম রাজ্জাক। ফোরামের শেষদিন সকালে ফোরামের ‘লুকিং ব্যাক অ্যান্ড লুকিং এহেড’ নিয়ে আলোচনা হয়। পরে ডিবেট ক্লাবের প্রস্তুতির জন্য ফোরামের অংশগগ্রহণকারীরা নিজ নিজ গ্রুপে প্রস্তুতি নেন।

বিকেলে এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্নেন্স (এএফজিজি) ২০২০-এর বিতর্ক সেশন অনুষ্ঠিত হয় এবং বিতর্ক সেশনের পুরস্কার ও সনদ প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত  হয় অনুষ্ঠান। মোহাম্মদ মামুন মিয়া বলেন, ‘এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্নেন্স (এএফজিজি) ২০২০-এ অংশগ্রহণ ছিল আমার জীবনের একটি অন্যতম অভিজ্ঞতা। এই ১০ দিনের প্রতিটি দিনই ছিল আন্তর্জাতিক রাজনীতির বিষয়কে নতুন করে জানা এবং বিশ্বব্যাপী তারুণ্যের আগামীর নেতৃত্বের সাথে পরিচয় হওয়ার সুযোগ এবং একসঙ্গে কাজ করা।’