সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। সুদানের সরকার এ বিষয়ে সম্মতি জানিয়েছে।
বশিরের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। ২০০৩ সালে দারফুরে চালানো অভিযানে ৩ লাখ মানুষ নিহত হয়েছিল।
আরো পড়ুন: আনুষ্ঠানিক নাম পেল করোনাভাইরাস
সরকার জানিয়েছে, বশির এবং অন্যান্যদের হেগের আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন হতে হবে। সুদান সরকার এবং দারফুরের বিদ্রোহীদের এক আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। -বিবিসি
ইত্তেফাক/এমআর