ষাটের দশক আমাদের দেশের সোনালি দশক। সাংস্কৃতিক দিক থেকেও এটা ছিল বিদ্যাচর্চার দশক। এই দশক আমাদের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। ষাটের দশকের ঢাকার নানান কাহিনী এক হয়েছে আশীফ এন্তাজ রবি’র নতুন উপন্যাস ‘পূর্বপুরুষ’-এ।
আশীফ এন্তাজ রবি, একাধারে একজন লেখক ও সাংবাদিক। বর্তমানে তিনি একটি ফেলোশিপ নিয়ে আমেরিকায় অবস্থান করছেন। লেখালেখির জগতে তার অনুপ্রবেশ ঘটে কলেজ জীবনে। সেসময় তার প্রথম উপন্যাস ‘জলসিঁড়ি’ প্রকাশিত হয়। তবে পাঠকদের মাঝে তিনি জনপ্রিয়তা পেয়েছেন ‘কাগজের নৌকা’ উপন্যাসটির মাধ্যমে। তার অন্যান্য বইগুলোর মাঝে রয়েছে ‘আমার আছে ফেসবুক’, ‘চন্দ্রমুখী’ ও ‘পালিয়ে যাবার পরে’।
বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৪২১-৪২৪ নম্বর আদর্শ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে ‘পূর্বপুরুষ’। প্রচ্ছদ করেছেন রহমান আজাদ। এছাড়া রকমারি ডটকম, বইপোকাশপ, বুক এক্সপ্রেসসহ সকল অনলাইন বইয়ের দোকানে পাওয়া যাবে ‘পূর্বপুরুষ’।
ইত্তেফাক/জেডএইচডি