রাজধানীর হাতিরপুল এলাকার সাজেদা (৩৫) নামে এক গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে স্বামী খুন করেছে। এ ঘটনায় স্বামী ফেরদৌসকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভুতের গলিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হবিগঞ্জ থেকে ঢাকায় এসে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন সাজেদা। তার স্বামী রিকশাচালক ফেরদৌস নেশা করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র।
ইত্তেফাক/এমআরএম