বর্তমান

 

জোনাকিরা যখন দখলে নেয় মঞ্জুর এলাহীর চা-বাগান

তখন তুমি আমার রক্ত থেকে পান করো আমার প্রিয় শীতঋতু।

প্রতিশ্রুত বল্গাহীন বাণিজ্যে বিক্রি হয়ে যায়

সমূহ সম্ভ্রম, নিজস্ব আকাশ

অদৃশ্য মান গান-পয়েন্ট আমরা তখন যাবতীয় বাণিজ্যিক চুক্তিতে

সই করতে বাধ্য হই।

তখন কুয়াশার ক্যামোফ্লেজে

নিসর্গ অর্থনীতি আর যুদ্ধ তালগোল পাকিয়ে যায়

জোনাকির আগমনকেও ড্রোন হামলা মনে হয়।