জ্বালানি তেলের দাম ৫০ ডলারের নিচে নামার আশঙ্কা

 

প্রাণঘাতী করোনা ভাইরাসের ব্যাপকতা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। এ ভাইরাসের কারণে ক্রমশ বিভিন্ন দেশের অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়ছে যা দেশগুলোর জ্বালানি তেলের চাহিদা কমিয়ে দিচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী দিনগুলোতে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৫০ ডলারের নিচে নামার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে তেল উত্পাদক দেশগুলোর সংগঠন সিদ্ধান্ত নিয়েছে তেল উত্পাদন কমানোর। এরপরও তেলের দাম কমা অব্যাহত রয়েছে। গেল বুধবার প্রতি ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয়েছে ৫৩ ডলার ২৭ সেন্টে।

—নাঈমা সুলতানা