তালায় পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু

সাতক্ষীরার তালায় মাছবাহী পিকআপের ধাক্কায় চম্পা রানী মণ্ডল (৩২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার  কাপাসডাঙ্গা গ্রামের নারায়ণ চন্দ্র মণ্ডলের স্ত্রী। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কাপাসডাঙ্গা নামক স্থানে রাস্তা পারাপারের সময় সাতক্ষীরাগামী পিকআপের ধাক্কায় ঐ নারী ঘটনাস্থলে নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/এমআর